শব্দযন্ত্র ছাড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি গতকাল বুধবার শব্দযন্ত্র (মাইক) ছাড়াই বৈঠক করেছে। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরুর কয়েক মিনিটের মাথায় শব্দযন্ত্র বিকল হয়ে পড়ে। বৈঠক সূত্র জানায়, শব্দযন্ত্র বিকল থাকায় কমিটির সদস্যরা একজন অন্যজনের কথা স্পষ্টভাবে বুঝতে পারছিলেন না। শব্দযন্ত্র বিকলের তথ্য জানিয়ে কমিটির সভাপতি শওকত আলী প্রথম আলোকে বলেন, এতে কাজে খুব একটা সমস্যা হয়নি।