প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিষপ্রয়োগে শিকার করা ২০ কেজি মাছ জব্দ ও জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার শমশেরনগর বাজার থেকে গতকাল মঙ্গলবার সকালে ওই মাছ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া রোগাক্রান্ত একটি বোয়াল মাছ জব্দ করে বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ জানান, জব্দ করা মাছ পুড়িয়ে পুঁতে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের মনু নদী থেকে গত এক মাসে অন্তত আটবার বিষপ্রয়োগে মাছ শিকার করা হয়। এসব মাছ স্থানীয় বিভিন্ন বাজারে বিক্রি করা হয়।