শমসের মবিন জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে তিনি মুক্তি পান বলে জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান।
প্রশান্ত কুমারের ভাষ্য, গতকাল রাতে শমসের মবিনের জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে আজ তাঁকে মুক্তি দেওয়া হয়।