শমসের মবিন জামিনে মুক্তি পেয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। রাত সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলগেটে ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দন জানান।গত ২৭ জুন বিএনপির ডাকে হরতাল চলাকালে শমসের মবিনকে মহাখালী এলাকা থেকে আটক করা হয়। খবর ইউএনবির।