শমসের মবিনের বাসায় তারানকো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বাসায় এক নৈশভোজে যোগ দিতে গেছেন জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।আজ রোববার সন্ধ্যা সাতটার কিছু পরে তারানকো তাঁর সফরসঙ্গীদের নিয়ে শমসের মবিন চৌধুরীর বাসায় যান। কূটনৈতিক একটি সূত্র জানায়, শমসের মবিনের বাসায় এই নৈশভোজটি পূর্বনির্ধারিত ছিল না। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করার পর তারানকো সফরসঙ্গীদের নিয়ে সরাসরি শমসের মবিনের বাসায় যান।