শমসের মবিনের বাসায় মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সঙ্গে তাঁর বাসায় গিয়ে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা।
আজ বুধবার সকাল ১০টার দিকে শমসের মবিনের বাসায় যান মজীনা। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
যোগাযোগ করা হলে শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নববর্ষের শুভেচ্ছাবিনিময়ের জন্য মার্কিন রাষ্ট্রদূত তাঁর বাসায় এসেছিলেন। এর বাইরে আর কিছু না।
গতকাল মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসায় বৈঠক করেন ড্যান মজীনা। এর আগের দিন সোমবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। ওই দিন বৈঠক শেষে খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়ার পথে পুলিশ আটক করে শমসের মবিনকে। পরে রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।