শমসের মবিনের বাসায় মধ্যাহ্নভোজে ১৪ কূটনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ১৪ জন কূটনীতিক গতকাল শুক্রবার দুপুরে একত্র হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরীর বনানী ডিওএইচএসের বাসায়। তাঁরা মধ্যাহ্নভোজে অংশ নেন।এই কূটনীতিকেরা হলেন: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, উপরাষ্ট্রদূত জন ড্যানিলোইজ, চীনের রাষ্ট্রদূত লি জুন, ব্রিটেনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিকলো, কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক, জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কনিয়ে, ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুগলিয়েলমিনো, ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল টৃনকইয়ে, তুরস্কের মেহমুদ ভারকুল ইরকুল, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়াং, ভুটানের রাষ্ট্রদূত দাসো বাপ খেসাং, সিঙ্গাপুরের কনসাল জেনারেল ডেরিল লাউ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এদেশীয় সমন্বয়কারী নিল ওয়াকার।সাবেক পররাষ্ট্রসচিব ফারুক আহমেদ চৌধুরী ও তাঁর স্ত্রী, জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফারুক কাদের উপস্থিত ছিলেন।গত বুধবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন। এর পরদিনই এসব কূটনীতিক শমসের মবিনের দাওয়াতে তাঁর বাসায় গেলেন।শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটি ছিল সামাজিক অনুষ্ঠান। কিছু বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন মিলে আমরা একসঙ্গে খেয়েছি।’