শম্বু চরণ ঘোষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ও খাগুড়িয়া কালীবাড়ী মন্দিরের সহসভাপতি শম্বু চরণ ঘোষ (৬০) গতকাল শুক্রবার সকালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন৷ গতকাল শুক্রবার রাতে উপজেলার কেন্দ্রীয় শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে৷ তাঁর মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সরিষাবাড়ী শাখার সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর শোক প্রকাশ করেছেন।