শরণখোলায় কলেজছাত্রকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় মাহাদী হাসান ওরফে নবীন (২২) নামের এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার উপজেলার খোন্তাকাটা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। মাহাদী হাসান খোন্তাকাটা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে এবং শরণখোলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মাহাদীর বাবা শাহজাহান মোল্লা বলেন, গত শুক্রবার গ্রামের একটি মাহফিলে গেলে সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের কয়েক যুবকের সঙ্গে মাহাদীর বচসা হয়। গতকাল সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হলে কতিপয় যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাহাদীকে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।