শরণখোলায় জলদস্যুদের প্রতিরোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলদস্যুদের হাত থেকে ম ৎ স্যজীবীদের রক্ষাসহ চার দফা দাবিতে বাগেরহাটের শরণখোলায় গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় ম ৎ স্যজীবী সমিতি শরণখোলা উপজেলা শাখা। পরে সমিতির নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন।সকাল থেকে দস্যুদের হাতে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত জেলেরা শরণখোলা প্রেসক্লাব চত্বরে সমবেত হন। সকাল ১০টার দিকে সহস্রাধিক জেলে বিক্ষোভ মিছিল নিয়ে রায়েন্দাবাজার প্রদক্ষিণ করেন। পরে তাঁরা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ ও মানববন্ধন করেন। রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, সাউথখালী ইউপির চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, জাতীয় ম ৎ স্যজীবী সমিতি শরণখোলা শাখার সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান তালুকদার প্রমুখ। পরে সমিতির নেতারা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।ম ৎ স্যজীবীদের চার দফা দাবির মধ্যে রয়েছে: জেলেদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন, ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণ প্রদান, জলদস্যু দমনে চিরুনি অভিযান পরিচালনা করা এবং দস্যুদের মদদদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।১০ সেপ্টেম্বর রাতে সুন্দরবনের নারকেলবাড়িয়া এলাকায় বঙ্গোপসাগরে কথিত আল আমীন বাহিনী মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের পর ম ৎ স্যজীবীরা এ কর্মসূচি ঘোষণা করেন।