শরণখোলায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাচনে ভোট বর্জন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান খান।

আজ শনিবার বেলা ১১টা পাঁচ মিনিটে উপজেলার মঠেরপাড় সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মতিয়ার রহমান খান এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। পোলিং এজেন্টদের কোনো ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়া এবং আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের জাল ভোট দেওয়ার প্রতিবাদে এবং নিরাপত্তাহীনতার কারণে তিনি এ ঘোষণা দেন।

বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মতিয়ার রহমান খান বলেন, এই উপজেলায় ২৮টি কেন্দ্রে ভোট হচ্ছে। অথচ আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন আকন্দের সমর্থকেরা বেশির ভাগ কেন্দ্রেই তাঁর পোলিং এজেন্টদের ঢুকতে দেননি। কামাল উদ্দিন আকন্দের সমর্থকেরা নিজেরাই ভোটকেন্দ্রে ঢুকে একের পর এক জাল ভোট দিচ্ছেন এবং তাঁদের ভয়-ভীতি দেখিয়ে সব কটি ভোটকেন্দ্রে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে।

মতিয়ার রহমান খান বলেন, মঠেরপাড় সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র তাঁর একদম বাড়ির পাশেই। এই কেন্দ্রেও আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের নৈরাজ্যের কারণে তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন। এ কারণে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।