শরণখোলায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি খোকন চৌধুরী (২২) উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বাসিন্দা।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, মাদ্রাসায় যাওয়া-আসার পথে তাঁর মেয়েকে খোকন প্রায়ই উত্ত্যক্ত করতেন। শনিবার দুপুরে মেয়েটি বাড়িতে একা ছিল। তখন খোকন ঘরে ঢুকে মেয়েটিকে জোর করে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। তিনি বাড়িতে এসে মেয়ের কাছে ঘটনা জানতে পারেন।মেয়েটির বাবা অভিযোগ করেন, শনিবার দুপুরে ঘটনা জানাজানির পর থেকে খোকনের সহযোগীরা তাঁকে বাড়ি থেকে বের হতে দেয়নি। ফলে তিনি যথাসময়ে মামলা করতে পারেননি। গতকাল ভোরে তিনি পালিয়ে থানায় গিয়ে মামলা করেন। তিনি বাধাদানকারী হিসেবে পান্না সাজ্জাল, আলামিন, ইদ্রিস, আসাদুল, হাসান, খালেক ও নুরুর নাম উল্লেখ করেন।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।