শরণখোলায় সূর্যের হাসি ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় সিমেক্স সিমেন্ট ও ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় সূর্যের হাসি ক্লিনিকের (এসএসএফপি) উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নবনির্মিত ক্লিনিকের নামফলক উন্মোচন করেন স্থানীয় সাংসদ মোজাম্মেল হোসেন।উদ্বোধন উপলক্ষে উপজেলার খোন্তাকাটা এলাকায় ক্লিনিক ভবনে বেসরকারি সংস্থা সিআরসির ব্যবস্থাপনা সম্পাদক আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিমেক্স সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর এডউইন হুফেমিয়ার, এসএসএফপির চিফ অব পার্টি হুয়ান কার্লোস নেগরেট, ইউএসএআইডির শারমিন সুলতানা প্রমুখ। শরণখোলার এ ক্লিনিকটি দেশের ৩২৩টি সূর্যের হাসি ক্লিনিকের একটি। ক্লিনিকটি মাতৃসেবা, শিশুসেবাসহ আরও বেশ কিছু স্বাস্থ্যসেবা প্রদান করবে। শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে ৪৪ হাজার মার্কিন ডলার ব্যয়ে ক্লিনিকটি নির্মাণ করা হয়। এর মধ্যে সিমেক্স সিমেন্ট ২৪ হাজার মার্কিন ডলার ও ৮০০ ব্যাগ সিমেন্ট সহায়তা দেয়।