শরণখোলায় হরিণের চামড়াসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গতকাল সোমবার একটি হরিণের চামড়াসহ মো. হক মল্লিক (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে বন বিভাগের লোকজন।শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, গতকাল সকালে সোনাতলা গ্রামের হক মল্লিকের বাড়িতে বনকর্মীরা অভিযান চালিয়ে একটি হরিণের চামড়াসহ তাঁকে গ্রেপ্তার করেন।