শরণখোলায় ৫ বনকর্মী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় শিকারনিষিদ্ধ খালে আর্থিকসুবিধা নিয়ে জেলেদের মাছ শিকারে সহায়তা করার অভিযোগে পাঁচ বনকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া বনকর্মীরা হলেন: বনপ্রহরী (এফজি) মো. মনিরুজ্জামান, মো. আল আমিন, বোটম্যান (বিএম) আবুল হোসেন, মো. বেলায়েত হোসেন ও মো. মহসীন মিঞা। তাঁরা সবাই শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের কেন্দ্রে কর্মরত ছিলেন। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দোয়ের নির্দেশে গত সোমবার ওই পাঁচ বনকর্মীকে বরখাস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। জানতে চাইলে বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো প্রথম আলোকে বলেন, তদন্তে পাঁচ বনকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বরখাস্ত করা হলো।