শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় বাংলাদেশ নবম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় নবম স্থানে রয়েছে বাংলাদেশ৷ গতকাল শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) একটি প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরা হয়েছে৷ প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে বিশ্বজুড়ে মোট শরণার্থী ছিল পাঁচ কোটি ১২ লাখ৷ খবর ইউএনএইচসিআরের ওয়েবসাইটের৷
‘গ্লোবাল ট্রেন্ডস-২০১৩’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থনীতির তুলনায় ধারণক্ষমতার দিকে থেকে বাংলাদেশ পৃথিবীর নবম শরণার্থী আশ্রয়দাতা দেশ৷
প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে দুটি সরকারি শরণার্থী শিবিরে ৩০ হাজারের মতো মিয়ানমারের (রোহিঙ্গা) শরণার্থী বসবাস করছে৷ শিবিরের বাইরে আছে আরও দুই থেকে পাঁচ লাখ অনিবন্ধিত ব্যক্তি৷