শরণার্থী সমস্যা নিয়ে চট্টগ্রামে ডি স্প্রাখের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার গৃহযুদ্ধের ভয়াবহ পরিণতি হচ্ছে লাখ লাখ শরণার্থী। পূর্ব ইউরোপের অধিকাংশ দেশ, বিশেষ করে চেক রিপাবলিক, হাঙ্গেরি, স্লোভাকিয়া এই শরণার্থীদের ঢুকতে দিচ্ছে না। বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও ফ্রান্স ও ইংল্যান্ড স্বল্পসংখ্যক শরণার্থী নিতে রাজি হয়েছে। আর জার্মানি একাই ১৫ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে। কিন্তু জার্মানির একার পক্ষে এই সমস্যা নিরসন করা সম্ভব নয়। এ জন্য ইউরোপীয় ইউনিয়নকে মতৈক্যে পৌঁছাতে হবে।
গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জামালখানে জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি স্প্রাখে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ঢাকার জার্মান দূতাবাসের সাবেক পরিবেশ উপদেষ্টা সুজিত চৌধুরী।
ডি স্প্রাখে ‘জার্মানিতে শরণার্থী সমস্যা এবং ইউরোপীয় ইউনিয়ন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রান ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী।