শরণার্থীদের মতো যাত্রীদের কাফেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় বস্তা, হাতে ব্যাগ, কোলে শিশু৷ সড়কপথের যাত্রী ছিলেন তাঁরা৷ পরিবহন ধর্মঘটে থমকে থাকা যানবাহন থেকে নেমে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট পার হয়ে রাজশাহী-নাটোর মহাসড়ক ধরে হাঁটছেন ক্লান্ত, বিধ্বস্ত মানুষগুলো । দেখে মনে হচ্ছে এ এক শরণার্থীদের কাফেলা৷ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন তাঁরা।
মহাসড়কের আশপাশেই লাঠি হাতে দাঁড়িয়ে আছেন মোটরশ্রমিকেরা। গতকাল মঙ্গলবার তাঁরা কোনো যানবাহনকে বেলপুকুর রেলগেট পার হতে দেননি। নাটোরের দিক থেকে আসা গাড়ি শহরের ঢুকতে পারেনি। শহর থেকে ছেড়ে আসা কোনো গাড়ি রেলগেট পার হয়ে নাটোরে যেতে পারেনি।
অসুস্থ সানোয়ারা বেগম চিকিৎসা শেষে গতকালই রাজশাহীর একটি ক্লিনিক থেকে সকালে ছাড়া পেয়েছেন। তাঁর হাতে একটি ব্যাগ। কোলে শিশুসন্তান । তাঁর স্বামীর মাথায় কাপড়চোপড়ের বস্তা। তাঁরা নাটোর যাবেন। বেলপুকুর রেলগেটের আগেই তাঁদের অটোরিকশা থেকে নামিয়ে দেওয়া হয়। সানোয়ারা বলেন, ‘আর হাঁটতে পারছি না। কোনো গাড়ি নাই৷ হাঁটা ছাড়া উপায়ও নাই৷’