শরণার্থীশিবিরের পাশ থেকে রোহিঙ্গার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে পালিয়ে আসা একজন হিন্দু শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রবীন্দ্র পাল। উখিয়ায় শরণার্থীশিবিরের পেছনের একটি খাল থেকে গতকাল শনিবার রাতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হিন্দু শরণার্থীশিবিরের কয়েকজন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গরু কিনবে বলে টাকা দেওয়ার কথা বলে গত রোববার শরণার্থীশিবিরের লোকজন হিন্দু শরণার্থীশিবির থেকে ১০ জনকে মধুরছড়া এলাকায় ডেকে নিয়ে যায়। এরপর তাঁদের মারধর করে সব কেড়ে নেওয়া হয়। ফিরে আসেন আটজন। কিন্তু নিখোঁজ থাকেন দুই ভাই রবীন্দ্র ও নিরঞ্জন পাল। আজ রবীন্দ্রর মৃতদেহ পাওয়া গেলেও নিরঞ্জন এখনো নিখোঁজ।