শরিফুল রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় গ্রেপ্তার শরিফুল ইসলাম ওরফে শিহাবকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার শরিফুল ইসলামকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী গতকাল শরিফুলকে আরও ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ ও তাঁর বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান কলাবাগান থানায় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন।