শরিফুলের শোকে দাদাও গেলেন চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র নাতি শরিফুল ইসলাম (১৪) ছিল দাদার ‘কলিজার টুকরা’। সেই নাতির মৃত্যুর শোক সইতে না পেরে চিরতরে চলে গেলেন দাদা কোরবান আলী মণ্ডলও (৬২)।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বড় বাজার গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, বৃহস্পতিবার নাতিকে দাফনের পর থেকেই প্রলাপ বকছিলেন মানুষটি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গত বুধবার সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলার জন্য বিজলি বাতি জ্বালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় শরিফুল।