প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান (৬৮) গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতেই মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জানাজা শেষে ভায়না পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি একই সঙ্গে দৈনিক যুগান্তর, বাংলাভিশন ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ছিলেন।