স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে খুব কষ্টে চলছিল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সতের দরিয়া গ্রামের মো. শরীফের (৪২) দিন। সেই অভাবের সংসারে গোদের ওপর বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ধরনের অসুস্থতা। শরীফের গলায় থাইরয়েড গ্লান্ড হওয়ায় ফুসফুসেও সংক্রমণ দেখা দিয়েছে। হয়েছে নিউমোনিয়াও। শরীফ বর্তমানে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, শরীফের অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে আরও কিছুদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। শরীফের চাচাতো ভাই মাওলানা আহসানুল হক জানান, ভাইয়ের চিকিৎসা করাতে গিয়ে তাঁদের প্রায় তিন লাখ টাকা খরচ হয়ে গেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা বাবদ এক লাখ টাকার বেশি বিল বকেয়া রয়েছে। এ ছাড়া সামনে ওষুধ ও চিকিৎসা চালানোর জন্য আরও কিছু টাকার প্রয়োজন। তাঁর পক্ষে যতদূর সম্ভব ছিল এত দিন তা করেছেন। এখন দেশের হূদয়বান ও বিত্তবান মানুষেরা আর্থিক সহযোগিতা করলে তাঁর দিনমজুর ভাই আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মাওলানা আহসানুল হক, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০০০১০০০২৫৫৬২, সোনালী ব্যাংক, আইসিডি শাখা, কমলাপুর রেলস্টেশন, ঢাকা। বিজ্ঞপ্তি।