শরীফকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র চার বছর বয়সে বাবা নুরুল ইসলামকে হারায় মো. শরীফ (১৭)। তখন চার মেয়ে ও ছোট্ট শরীফকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন মা হোসনে আরা বেগম। টুকটাক কাজকর্ম ও ভাইদের সহযোগিতায় চলতে থাকে তাঁদের সংসার।চার মাস আগে জানা যায়, শরীফের অল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া ক্যানসার হয়েছে। খবরটি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে হোসনে আরার কাছে। সহায়-সম্বল যা ছিল সব বিক্রি করে শরীফের মা ও মামারা তার চিকিৎসা করাচ্ছেন। মোহাম্মদপুরের খিলজী রোডের ডিএসকে হাসপাতালের চিকিৎসক মো. বেলায়েত হোসেন তাঁদের জানান, শরীফকে আরও দুই বছর চিকিৎসা নিতে হবে। এ জন্য লাগবে অন্তত ১০ লাখ টাকা। কিন্তু শরীফের মা ও মামাদের পক্ষে আর চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শরীফকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: শরিফা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ৬৯৫৩, উত্তরা ব্যাংক, শ্যামলী শাখা, ঢাকা।