শরীফপুর সীমান্ত থেকে ধরে নেওয়া বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত থেকে ধরে নেওয়া বাংলাদেশিকে অবশেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেরত দিয়েছে।গত শনিবার সন্ধ্যায় শরীফপুর সীমান্তের হরিপুর এলাকার নো ম্যান্স ল্যান্ড এলাকা থেকে রহমত আলী (৪৫) নামের ওই বাংলাদেশিকে ধরে নেওয়া হয়। গতকাল রোববার দুপুর থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ধরে নেওয়া রহমত আলীকে ফেরত দেওয়ার জন্য বিএসএফের সঙ্গে কয়েক দফা বৈঠক করে।অবশেষে গতকাল বিকেল পাঁচটায় বিএসএফ রহমত আলীকে বিজিবির সদস্যদের কাছে হস্তান্তর করে। ১৪ নম্বর বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার ল্যা. কর্নেল আবদুর রহিমকে ফেরত দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।