শরীয়তপুরে লঞ্চডুবি, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-নড়িয়া নৌপথে সাধুরবাজার এলাকায় এমভি মৌচাক নামের একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নামানোর পর লঞ্চটি একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ওই এলাকাটি ছিল ভাঙনকবলিত। ভাঙনে গাছসহ লঞ্চটি পদ্মায় ডুবে যায়। এ সময় লঞ্চটিতে চারজন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন সাঁতরে তীরে ওঠেন। তবে একজনকে খুঁজে পাওয়া যায়নি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।