শরীর থেকে হাত বিচ্ছিন্ন যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মনির হোসেন মান্নান ওরফে কানা মান্নান (৩৫) নামের এক যুবকের শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার নগরের সদরঘাট মোগলটুলি কাঁচাবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে সদরঘাট থানার পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে কেউ তাঁকে কুপিয়ে হত্যা করতে পারে। নিহত মান্নান স্থানীয় আবদুল হোসেনের ছেলে।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) শাহ মুহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে জানান, নিহত মান্নানও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধ কিংবা আক্রোশের কারণে তাঁকে হত্যা করা হয়েছে।
সদরঘাট থানার উপপরিদর্শক তালাত মাহমুদ জানান, স্থানীয় কাঁচাবাজারের পাশে দেয়ালের সঙ্গে লাগোয়া বসাবস্থায় ক্ষতবিক্ষত কানা মান্নানের লাশ উদ্ধার করা হয়। কনুই থেকে বিছিন্ন তাঁর ডান হাত উদ্ধার করা হয় ১২ গজ দূর থেকে। শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী বলেন, ‘থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কেন, কী কারণে হত্যা করা হয়েছে—তা বলতে পারছেন না পরিবার ও স্থানীয়রা। ক্লু উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।’