শরীরচর্চা শিক্ষকদের পদমর্যাদা প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কলেজের ৭০ জন শরীরচর্চা শিক্ষকের পদপর্যাদা উন্নীত করার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে আবেদনকারীদের পদমর্যাদা তৃতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল রোববার এক রিটের শুনানি নিয়ে এ রুল জারি করেন।