শরীরে ইট বঁাধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীর তীর থেকে গতকাল মঙ্গলবার সকালে শরীরে ইট ও হাত-পা বঁাধা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।মুন্সিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে নদীর তীরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদনে্তর জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরের সঙ্গে বস্তায় আটটি ইট বঁাধা ছিল। হাত-পাও ছিল বঁাধা।সদর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।