শরীয়তপুর ও বোয়ালমারীতে দুজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর ও ফরিদপুরের বোয়ালমারীতে এক বখাটেসহ দুজনের কারাদণ্ড হয়েছে। গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত এসব রায় দেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: শরীয়তপুর: ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শরীয়তপুর পৌরসভার তুলাসার ব্যাপারীপাড়া গ্রামের মোফাজ্জেল ঢালীকে (২২) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সদর থানা সূত্র জানায়, একই গ্রামের ওই ছাত্রী গত বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়ার পথে মোফাজ্জেল তাকে প্রেমের প্রস্তাব দেন। এ সময় স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। বোয়ালমারী (ফরিদপুর): পাঁচ পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেনকে (৩২) গত বৃহস্পতিবার দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। উপজেলা সদরের স্টেশন রোডের বাসিন্দা আলমগীরকে জেলহাজতে পাঠানো হয়েছে।