শরীয়তপুর ও রাজবাড়ীতে ২৮টি ঘর ভস্মীভূত পাঁচজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামে অগ্নিকাণ্ডে ২২টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ সময় ঘরে থাকা পাঁচ ব্যক্তি অগ্নিদগ্ধ হন।এদিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পশ্চিম ভবদিয়া গ্রামে আগুন লেগে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুচাইপট্টি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের জমশেদ গাজীর বাড়িতে গত রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাজবাড়ীর পশ্চিম ভবদিয়া গ্রামের জিয়াউল হক জানান, রোববার বিকেলে খলিল মোল্লার বাড়িতে রান্না করার সময় আগুন লেগে যায়।