শরীয়তপুর কণ্ঠের ঘোষণাপত্র বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঁদাবাজি ও অব্যাহতভাবে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে শরীয়তপুর থেকে প্রকাশিত দৈনিক শরীয়তপুর কণ্ঠ পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। ২ মে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক পত্রিকাটির ঘোষণাপত্র বাতিলসংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, পত্রিকাটির সম্পাদক ইকবাল হোসেন সরদার মানহানিকর, অশোভন, অশ্লীল, বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যমূলক ভিত্তিহীন সংবাদ পরিবেশন এবং চাঁদা আদায়ে লিপ্ত থাকায় ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩-এর ২০(ঙ) ধারার মোতাবেক ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।