শরীয়তপুর ঘাটে নিমজ্জিত ফেরি ‘ঢাকা’ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর ঘাটে নিমজ্জিত ফেরি ‘ঢাকা’কে প্রায় ৪৫ ঘণ্টা পর গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টায় ভাসানো হয়েছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার চেষ্টায় নিমজ্জিত ফেরিতে থাকা আটটি গাড়ি উদ্ধার করে নরসিংহপুরে রাখা হয়েছে।হরিণা (চাঁদপুর) ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক জহির উদ্দিন জানান, গত বুধবার রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ থেকে রুস্তম ও বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল থেকে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী জাহাজ হামজা। শুক্রবার জাহাজ দুটি মেঘনার ১২-১৩ ফুট নিচ থেকে ফেরিটি নদীতে তুলে আনে।ঘটনা তদন্তে নৌপরিবহনসচিব আ. মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকায় ফিরে গেছেন। চাঁদপুর-শরীয়তপুর রুটে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।গত বুধবার বেলা দুইটায় প্রায় আড়াই শ যাত্রী ও আটটি গাড়ি নিয়ে ফেরিটি শরীয়তপুর ফেরিঘাটে আংশিক ডুবে যায়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ১৮ টন চিনি ভিজে নষ্ট হয়ে যায়।