শরীয়তপুর জেলা ছাত্রলীগের নির্বাচিত কমিটি দাবি তৃণমূলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি ভেঙে দেওয়ার পর আহ্বায়ক কমিটি গঠন ও সমেঞ্চলন প্রস্তুতি কমিটি গঠন না করায় অভিভাবকহীন হয়ে পড়েছে শরীয়তপুর জেলা ছাত্রলীগ। সমেঞ্চলন ছাড়াই কেন্দ্রীয় কমিটি থেকে জেলা কমিটি গঠন করার প্রক্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সমেঞ্চলনের মাধ্যমে কমিটি গঠন করার দাবি জানিয়েছে তৃণমূলের নেতা-কর্মীরা।দলীয় সূত্র জানায়, ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর সমেঞ্চলনের মাধ্যমে শরীয়তপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও সাংগঠনিক তৎপরতা না থাকায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ থেকে গত ২ জুন ওই কমিটি ভেঙে দেয়। এরপর এখন পর্যন্ত কোনো আহ্বায়ক কমিটি বা সমেঞ্চলন প্রস্তুত কমিটি গঠন না করে কেন্দ্র কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর বলেন, জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে কয়েক মাস আগে। এরপর কোনো আহ্বায়ক কমিটি বা সমেঞ্চলন প্রস্তুত কমিটি গঠন করা হয়নি। ঢাকা থেকে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করার প্রক্রিয়া চলছে। কিন্তু তাঁরা চান তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে সমেঞ্চলনের মাধ্যমে প্রকৃত ছাত্রদের মধ্য থেকে নেতা বাছাই করা হোক। শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার মোল্লা বলেন, সমেঞ্চলনের মাধ্যমে কমিটি হলে ছাত্ররাই নেতৃত্বে আসবে। যদি ঢাকা থেকে কমিটি গঠন করে দেওয়া হয়, তা হলে অছাত্র ও বিতর্কিত লোকজনের হাতে নেতৃত্ব চলে যেতে পারে। কলেজের শিক্ষার্থী ও শরীয়তপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান বলেন, সমেঞ্চলনের মাধ্যমে কমিটি হলে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াটা সঠিক হয়। ঢাকা থেকে কমিটি করে দিলে সুবিধাবাদীদের হাতে নেতৃত্ব চলে যাবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজামেঞ্চল হক বলেন, দ্রুত কমিটি গঠন করার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের তাগিদ দেওয়া হয়েছে।