শরীয়তপুর সদরে দুই প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনে আজ শনিবার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত দুই প্রার্থী।

আজ বেলা ১১টার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব মোরশেদ ও নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা আক্তার এ ঘোষণা দেন।

আওয়ামী-সমর্থিত প্রার্থী আবুল হাসেম তফাদারের বিরুদ্ধে উপজেলার ৫৮টি কেন্দ্রে নিজেদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ এনেছেন বিএনপি-সমর্থিত ওই দুই প্রার্থী।