শরীয়তপুরে কিশোরী রুবিনার লাশ কবর থেকে উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম চরসুন্দি গ্রামের কিশোরী রুবিনা আক্তারের (১৫) লাশ গতকাল রোববার কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গত শুক্রবার রুবিনা আত্মহত্যা করে। এ ব্যাপারে গত শনিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার পশ্চিম চরসুন্দি গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে রুবিনা আক্তারের লাশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার বাড়িতে পাওয়া যায়। ওই দিন বিকেলেই তাকে দাফন করা হয়। শনিবার রাতে রুবিনার ভাই মনির হোসেন তার প্রেমিক রাসেল সরদার, তার বাবা ফরিদ সরদার, মা নাছিমা বেগমসহ চারজনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালামের উপস্থিতিতে গতকাল বিকেলে রুবিনার লাশ কবর থেকে তোলা করা হয়। সদর থানার ওসি রবিউল আলম বলেন, রুবিনার লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতকাল নাছিমাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।