শরীয়তপুরে গুলিবিদ্ধ হয়ে পোলিং এজেন্ট নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা নির্বাচনে ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটার দিকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশ গুলি চালালে রিপন মাঝি (২৬) নামের একজন পোলিং এজেন্ট গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
নিহত রিপন আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেনের পোলিং এজেন্ট ছিলেন। শরিয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এহসান সাহা স্বীকার করেছেন, ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮টি গুলি ছোড়ে। তবে তাঁর দাবি, রিপন পুলিশের গুলিতে নিহত হননি।