শরীয়তপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পূর্ব লোনশিং গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছেন। গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গৃহবধূ লাইলী বেগমের স্বামী মো. আলমগীর ইতালি থেকে লোনসিং গ্রামের বাড়িতে ফেরেন। ওই রাতেই দুজনের মধ্যে ঝগড়া হয়। পরদিন সকালে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় লাইলীর মৃতদেহ পাওয়া যায়।