শরীয়তপুরে ছাত্রলীগের কমিটি নেই ছয় মাস
ছয় মাস ধরে শরীয়তপুর জেলা ছাত্রলীগের কমিটি নেই। চলতি বছরের ২ জুন জেলা কমিটি ভেঙে দেওয়ার পর আহ্বায়ক কমিটি বা সমেঞ্চলন প্রস্তুতি কমিটি গঠন না করায় ছাত্রলীগের কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে।ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর সমেঞ্চলনের মাধ্যমে শরীয়তপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরপর আর ছাত্রলীগের কোনো কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও নেতা-কর্মীদের সাংগঠনিক তৎপরতা না থাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ গত ২ জুন শরীয়তপুর জেলা কমিটি ভেঙে দেয়। তবে কমিটি বিলুপ্ত করার পরে এখন পর্যন্ত কোনো আহ্বায়ক কমিটি বা সমেঞ্চলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়নি।এদিকে সম্মেলন ছাড়াই কেন্দ্র থেকে জেলা কমিটি গঠন করার জন্য শরীয়তপুরের নেতা-কর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে। গত ৩০ জুন পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে ৭৬টি জীবনবৃত্তান্ত জমা পড়ে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়ে তৃণমূল পর্যায়ের কর্মীরা বিভিন্ন সময় জেলা শহরে বিক্ষোভ করেছেন।গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল খায়ের বলেন, ‘ঢাকা থেকে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করার প্রক্রিয়া চলছে। আমরা চাই তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে সমেঞ্চলনের মাধ্যমে প্রকৃত ছাত্রদের মধ্য থেকে নেতা বাছাই করা হোক।’ ডামুড্যা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান জানান, সমেঞ্চলনের মাধ্যমে কমিটি হলে ছাত্ররাই নেতৃত্বে আসবে। ঢাকা থেকে কমিটি গঠন করে দেওয়া হলে অছাত্র ও বিতর্কিত লোকজনের হাতে নেতৃত্ব চলে যেতে পারে। সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহাগ পাহাড় বলেন, দীর্ঘদিন কমিটি না থাকায় ছাত্রলীগের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। সমেঞ্চলন করে হোক অথবা কেন্দ্র থেকে হোক দ্রুত কমিটি গঠন করা প্রয়োজন।জেলা ছাত্রলীগের ভেঙে দেওয়া কমিটির সভাপতি আলমগীর হোসেন হাওলাদার বলেন, ছাত্রলীগের কমিটি না থাকায় এখন অছাত্র ও চাঁদাবাজ সন্ত্রাসীরা ছাত্রলীগের নামে বিভিন্ন অপকর্ম করছে। এর দায়ভার ছাত্রলীগকে নিতে হচ্ছে।বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ (সদর) আসনের সাংসদ বি এম মোজামেঞ্চল হক বলেন, ‘ছাত্রলীগের কমিটি তাদের গঠনতন্ত্র মোতাবেক গঠন করা হবে। দ্রুত কমিটি গঠন করার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের আমি তাগিদ দিয়েছি।’