শরীয়তপুরে ছাত্রীকে অপহরণ করার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামে মাদ্রাসার এক ছাত্রীকে (১৩) অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কেদারপুর গ্রামের শামসুজ্জামান নামের এক যুবক দীর্ঘদিন ধরে ওই মেয়েকে উত্ত্যক্ত করত। গত মঙ্গলবার সকালে মেয়েটি মাদ্রাসায় পড়তে যায়। পরে বেলা একটার দিকে ক্লাসের বিরতির সময় শামসুজ্জামান তার সহযোগীদের নিয়ে মাদ্রাসা থেকে মেয়েটিকে একটি টেম্পোতে করে তুলে নিয়ে যায়।