শরীয়তপুরে দম্পতির অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুন্সিকান্দি গ্রামে গত বুধবার রাতে এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বিভিন্ন সূত্র জানায়, গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৪০) পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মমতাজ বেগমকে (৩০) গলাটিপে হত্যা করেন। পরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।এই দম্পতির আট বছরের শিশু সজীব জানায়, ‘রাতে বাবা মাকে গলা টিপে ধরলে মা মাটিতে লুটিয়ে পড়ে। জিজ্ঞাসা করলে বাবা বলে, তোমার মা ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে অনেক ডাকার পরও মা ঘুম থেকে ওঠেনি। বাইরে গিয়ে দেখি, বাবাও গাছের সঙ্গে ঝুলে আছে।’প্রতিবেশী স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিরু মুন্সি জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।