শরীয়তপুরে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ
শরীয়তপুর সদর উপজেলার চরডোমসার এলাকার ঢাকা-শরীয়তপুর সড়কে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী মশিউর রহমান খান (১৮) ও তাঁর ভাই বাবুল খান (১৩) নিহত হন।
এর প্রতিবাদে এলাকাবাসী ও শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা নয়টি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং অ্যামু্বলেন্সটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেন। এ সময় ১০ জন পরিবহনশ্রমিক আহত হন।
বাস ভাঙচুরের প্রতিবাদে ও সড়কে নিরাপত্তার দাবিতে শরীয়তপুর আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতি মঙ্গলবার দুপুর থেকে শরীয়তপুরের সব সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। দুই দিন যাবৎ বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
শরীয়তপুর আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেঞ্চদ তালুকদার বলেন, যেকোনো দুর্ঘটনা ঘটলেই উত্তেজিত জনতা যাত্রীবাহী বাস ভাঙচুর করে। এতে মালিকদের লাখ লাখ টাকার ক্ষতি হয়। সড়কে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।