শরীয়তপুরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার চার দিনের মাথায়ও শরীয়তপুরের সখিপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লোকমান হোসেনের সন্ধান মেলেনি। খোঁজ না পেয়ে তাঁর পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছে।সখিপুর থানা সূত্র জানায়, লোকমান হোসেনের ব্যবহূত মোটরসাইকেলটি নড়িয়া থানার পুলিশ রাজনগর ইউনিয়নের তালতলা গ্রাম থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করে। একই দিন তাঁর মুঠোফোনসেট সখিপুর থানার রাঢ়িকান্দি গ্রামের একটি নালা থেকে উদ্ধার করা হয়। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জ্ঞানেন্দ্র মোহন শিকদার জানান, তাঁরা লোকমানকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এএসপি আলী আহাম্মদ খান জানান, বিভিন্ন সোর্সের মাধ্যমে তাঁরা লোকমানকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।