শরীয়তপুরে পত্রিকা সম্পাদকের সাত বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজির মামলায় দুটি পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন সরদারকে গতকাল বুধবার কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন জেলা ও দায়রা জজ আদালত। ইকবাল শরীয়তপুর থেকে প্রকাশিত দৈনিক শরীয়তপুর কণ্ঠ ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক অজানার সম্পাদক।
আদালত সূত্রে জানা গেছে, ইকবালের বিরুদ্ধে মামলায় ৩৮৫ ধারা প্রমাণিত হওয়ায় সাত বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত।
একই মামলায় ৫০১ ধারা প্রমাণিত হওয়ায় তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক চাঁদাবাজির অভিযোগ এনে গত ৭ এপ্রিল আদালতে মামলাটি করেন।