শরীয়তপুরে প্রধান শিক্ষককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদকে গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। স্থানীয় ও সদর (পালং) থানা সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বিগত নির্বাচনে আবদুস সামাদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আগামী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। ইউনিয়নের লক্ষ্মীরমোড় এলাকায় নবনির্মিত একটি নির্বাচন প্রস্তুতি অফিসে গতকাল রাতে স্থানীয় লোকজনের সঙ্গে তিনি চা পান করছিলেন। রাত আটটার দিকে ৮-১০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী আবদুস সামাদকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।গুলিবিদ্ধ হয়ে আবদুস সামাদের মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করে শরীয়তপুর সদর (পালং) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম গতকাল রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে এসে পৌঁছেছি। এখন পর্যন্ত ঘটনার বিস্তারিত জানতে পারিনি।’