শরীয়তপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে দলের একটি অংশ। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরে কমিটি বাতিলের দাবিতে মাথায় কালো কাপড় বেঁধে মোটরসাইকেল বহর নিয়ে বিক্ষোভ করে। পরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।দলীয় সূত্র জানায়, রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৭১ সদস্যবিশিষ্ট শরীয়তপুর জেলা কমিটির ঘোষণা দেওয়া হয়। এর প্রতিবাদে জেলা কমিটির সাবেক সভাপতি জামাল শরীফের সমর্থকেরা রোববার রাত থেকেই শহরে মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করে। গতকাল তাঁরা শহরে মিছিল করে। পরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, জেলা যুবদলের আহ্বায়ক জব্বার খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন মুন্সি, জেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ প্রমুখ।