শরীয়তপুরে বিএনপির কার্যালয় উধাও
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন বিএনপির কার্যালয়টি গতকাল বুধবার সকালে অজ্ঞাত ব্যক্তিরা ভেঙে নিয়ে গেছেন। স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার সুবচনী বাজারে রুদ্রকর ইউনিয়ন বিএনপির কার্যালয়টি অবস্থিত। গতকাল সকাল সাতটার দিকে ২০-২৫ জন ব্যক্তি কয়েকজন শ্রমিক নিয়ে টিনের তৈরি ঘরটি ভেঙে নিয়ে যান। রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজী অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা হাবিব ঢালী, মজিবর রহমান সিকদার, ইউসুফ আলী মৃধার নেতৃত্বে বিএনপির কার্যালয়টি ভাঙা হয়েছে।রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ঢালী বলেন, ‘বিএনপির কার্যালয়টি কে বা কারা ভেঙে নিয়ে গেছে আমরা জানি না। এর পেছনে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জড়িত না বলে দাবি করেন তিনি।শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, ভেঙে নিয়ে যাওয়া ঘরটির আসবাব ও নির্মাণসামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে। এখনো এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।