শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গতকাল মঙ্গলবার প্রতিবাদ সভা চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় বিএনপির অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন। বিএনপি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে।জেলা যুবদলের আহ্বায়ক আবদুল জব্বার খান বলেন, ‘পুলিশ শহরে বিক্ষোভ করতে বাধা দিলে কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সভা করছিলাম। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’পৌর বিএনপির সভাপতি আবদুল মান্নান মাদবর বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করতে করতে এসে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, আওয়ামী লীগের কেউ বিএনপির কার্যালয়ে হামলা করেননি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। বড় কোনো সহিংস ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।