শরীয়তপুরে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর হাসপাতালে হামলা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধরের প্রতিবাদে জেলার সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মবিরতি চলছে। স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদ গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা শহরে মিছিল ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে সমাবেশ করে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসক বরাবর সঞ্চারকলিপি পেশ করে। কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদের সদস্যসচিব ও সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ এখনো হামলাকারীদের গ্রেপ্তার করেনি। আমাদের আন্দোলন অব্যাহত আছে। স্থানীয় সাংসদ বিএম মোজামেঞ্চল হক মঙ্গলবারের (১৬ অক্টোবর) স্বাস্থ্যসেবা কমিটির সভায় সন্তোষজনক সমাধান দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এ কারণে আমরা কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করেছি।’ সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার রাতে ওই হামলা ও মারধরের ঘটনার পর শনিবার সকাল থেকে জেলায় স্বাস্থ্যসেবা প্রদানকারী সব প্রতিষ্ঠানে ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদ ৪৮ ঘণ্টা শেষে সোমবার ও মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবে।