শর্ট পাঞ্জাবি পরায়...
মাদ্রাসায় এক শিক্ষার্থীর শর্ট পাঞ্জাবি পরে আসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। গতকাল শনিবার ফেনীর সোনাগাজীর বক্তারমুন্সি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সোনাগাজীর বক্তারমুন্সি সিনিয়ার মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মহিউদ্দিন গতকাল সকালে শর্ট পাঞ্জাবি পরে মাদ্রাসায় যায়। একই মাদ্রাসার ফাজিল শ্রেণীর ছাত্র মোশারফ এ জন্য মহিউদ্দিনকে ব্যঙ্গ করলে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মহিউদ্দিনকে মারধর করা করা হয়। পরে মহিউদ্দিনের বন্ধুরা মোশারফকে মারধর করে। এ ঘটনার জের ধরে সংঘর্ষে মহিউদ্দিন ও মোশারফসহ উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেয়।এ প্রসঙ্গে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশারফ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।